Foundation activities

Haripal Swami Vivekananda Foundation

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় আত্মনির্ভরতা, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ এবং ব্যক্তিগত বিকাশের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। (A voluntary organization working for self-reliance, education, public health, environment, and individual empowerment, inspired by Swami Vivekananda)

📢 Important Announcements
Inauguration of VIVEKANANDA DAKSHATA VIKAS KENDRA on 24th January 2026

About Us

হারিপাল স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন (HSVF) ১২ই নভেম্বর, ২০২৩-এ পথ চলা শুরু করে। সমমনস্ক ব্যক্তিদের উদ্যোগে, স্বামী বিবেকানন্দের আদর্শে প্রতিষ্ঠিত এই সংস্থা আত্মনির্ভরতা, শিক্ষা, জনস্বাস্থ্য ও পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এবং গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হতে ও দরিদ্র মেধাবী ও সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষায় সহায়তা করে। Haripal Swami Vivekananda Foundation (HSVF) began its journey on 12th November 2023. Founded by a group of like-minded individuals in memory of Swami Vivekananda, HSVF works in areas like self-reliance, education, public health, and environment. It empowers rural women and helps students from underprivileged backgrounds succeed through coaching and care.

Our Mission

মানুষ হিসেবে বেঁচে থাকা এবং জীবন যাপনের জন্য সমাজ থেকে প্রকৃতি থেকে গ্রহণ করেছি অনেক। বিনিময়ে তার কিছু অংশও যদি ফিরিয়ে দেওয়া যায় সে ভাবনা থেকেই সমমনস্ক কয়েকজন বন্ধু, আত্মীয়, ছাত্র ও দরদী প্রাজ্ঞ কে নিয়ে স্বামী বিবেকানন্দের নামে এই ফাউন্ডেশনের সৃষ্টি। (As human beings, we have received much from society and nature in order to live and sustain our lives. Guided by the spirit of giving back, this foundation - established in the name of Swami Vivekananda was created — along with a few like-minded friends, relatives, students, and compassionate well-wishers)

Vision & Core Values

এমন এক সমাজ গড়ে তোলা যেখানে সহানুভূতি, দক্ষতা, স্বাস্থ্য ও পরিবেশরক্ষার মন্ত্রে প্রত্যেক মানুষ সম্মানজনক জীবনযাপন করতে পারে। সংস্থাটি কাজ করার জন্য কয়েকটি ক্ষেত্র বেছে নিয়েছে: স্বনির্ভরতা, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি। ১) গ্রামের উদ্যমী মহিলাদের স্বনির্ভর হতে সহায়তা করা ২) দরিদ্র মেধাবী ও সাধারণ ছাত্রছাত্রীদের কোচিং এর ব্যবস্থা করা ও দক্ষতা বৃদ্ধি করা ৩) শ্রী সত্য সাঁই আরোগ্য বাহিনী সংস্থার সাহায্য নিয়ে মূলতঃ গ্রামের প্রান্তিক মানুষদের জন্য জনস্বাস্থ্য উন্নয়ন We envision a compassionate, skilled, healthy, and environmentally conscious community—where every individual can live with dignity. To advance this vision, we focus on key areas such as self-reliance, education, public health, and environmental awareness. Our core initiatives include: 1. Supporting enterprising rural women in becoming self-reliant 2. Providing coaching, guidance, and skill development for underprivileged yet meritorious students, as well as other students in need 3. Strengthening public health—particularly for marginalized rural populations—in collaboration with Sri Sathya Sai Arogya Vahini.

Photo Gallery

Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image
Gallery image

Ongoing Projects

Impact Stories

১) ১৫ জন গ্রামীণ প্রান্তিক মহিলা কয়েকটি খাদ্যপণ্য( আচার, মসলা,ছাতু, বড়ি, বেসন, নিমকি ইত্যাদি) তৈরি করছেন যেগুলো বিক্রির ব্যবস্থা ফাউন্ডেশন করছে এবং সম্পূর্ণ লাভ মহিলাদের মধ্যে বণ্টিত হচ্ছে। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে অন্ততঃ ২৫ জন প্রান্তিক মহিলাকে স্বনির্ভর করে তোলা। ২) দুটি স্কুলের অষ্টম শ্রেনীর আর্থিকভাবে দুর্বল প্রায় ৪০ জন ছাত্রছাত্রীর NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAM এর প্রস্তুতির জন্য সাহায্য করতে কোচিং এর ব্যবস্থা যা গত দু বছর ধরে চলছে। ৩) কলকাতার শ্রী সত্য সাঁই আরোগ্য বাহিনী এবং ব্যাঙ্গালোরের শ্রী মধুসূদন সাঁই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এর সহযোগিতায় অন্ততঃ দশটি গ্রামের সকল মানুষের স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে চিহ্নিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ চিকিৎসার ব্যবস্থা ( মূলতঃ NCD Management )। 1. Women’s livelihood and self-reliance: Fifteen marginalized rural women currently produce food items such as pickles, spices, sattu, bori, besan, and nimki. The foundation supports marketing and sales, and all profits are shared among the women. Our goal is to support at least 25 marginalized women in becoming self-reliant. 2. Education and scholarships: For the past two years, we have arranged coaching support for about 40 financially disadvantaged Class 8 students from two schools to help them prepare for the National Means-cum-Merit Scholarship Examination (NMMS). 3. Free rural healthcare: In collaboration with Sri Sathya Sai Arogya Vahini (Kolkata) and Sri Madhusudan Sai Institute of Medical Sciences and Research (Bangalore), we have arranged completely free general medical care—primarily focused on NCD management—for identified patients. This support is based on health check-ups conducted across at least ten villages.

Upcoming Events

Connect with Us

" HSVF WELL WISHERS GROUP" এ আপনার অন্তর্ভুক্তিতে আমরা সম্মতি প্রার্থনা করছি। We welcome proactive individuals to volunteer in coaching, event organization, health camps, environmental drives, and skill development efforts and financial support for the social service initiative undertaken by the Haripal Swami Vivekananda Foundation (HSVF)

Contact Us

Address: Chowdhury Para, Khamarchandi, PS - Haripal, Pin - 712405

Email: bandyot@gmail.com

Phone: +91-9433319828, +91-9830243906

Follow Us

WhatsApp Facebook Twitter Instagram YouTube